ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)-এ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর, সুস্বাদু, নিরাপদ ও পুষ্টিকর খাবার সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। একটি সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে, ১৯৭৪ সাল থেকে ইউসিএল বাংলাদেশে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে আসছে গবেষণাভিত্তিক, বিশ্বমানের এবং উচ্চমানের পুষ্টিপণ্য মানুষের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে। হরলিক্স, মাল্টোভা, বুস্ট এবং গ্লুকোম্যাক্স ডি-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছি এবং স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল্যবোধ এবং গ্রোথ অ্যাকশন প্ল্যান (গ্যাপ) ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী, আমরা আমাদের পার্পাসফুল ব্র্যান্ডগুলোর মাধ্যমে সবার প্রতিদিনের জীবন আরও আলোকিত ও উজ্জ্বল করতে কাজ করছি।